সর্বশেষ

সৌদিতে ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল!

Untitled 1.pngfdhWeb Popup (3)

সৌদি আরবের তানৌমা এলাকার একটি পাহাড়ি অঞ্চলে গাছপালা ও বনভূমিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে এবং অন্যান্য স্থানে ছড়িয়ে পড়া রোধ করতে দেশটির সিভিল ডিফেন্সের বেশ কয়েকটি দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত মঙ্গলবার একটি বজ্রপাতের কারণে ওই এলাকায় প্রথম আগুনের সূত্রপাত হয়েছিল। মাঝে আগুন কিছুটা স্তিমিত হলেও গতকাল তা পুনরায় জ্বলে ওঠে এবং দ্রুত আশপাশের বেশ কয়েকটি পাহাড়ে ছড়িয়ে পড়ে।

সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে পাহাড়ের ঢালে দাউ দাউ করে আগুন জ্বলছে। পাহাড়ি আঁকাবাঁকা সড়কের ওপরের দিকে বিস্তীর্ণ এলাকার গাছপালা ও ঝোপঝাড়ে এই আগুন ছড়িয়ে পড়েছে। সাধারণত পাহাড়ি এলাকার শুষ্ক আবহাওয়া ও বাতাসের কারণে এ ধরনের আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

পাহাড়ের দুর্গমতার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভানোর কাজে বেশ বেগ পেতে হচ্ছে। তবে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় এবং আগুন যাতে লোকালয়ে বা নিচের দিকের সড়কে পৌঁছাতে না পারে, সে জন্য দমকলকর্মীরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup