Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে কিস্তিতে ঘুষ নিতে গিয়ে কর্মকর্তা আটক

Download (1)ProbashircityWebPopupUpdate

ঘুষ, ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বেশ কয়েকজন ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের দুর্নীতি দমন কর্তৃপক্ষ ‘নাজাহা’। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা হলো- স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মী একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে অন্যায়ভাবে সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার চুক্তিতে কিস্তিতে নয় লাখ রিয়াল ঘুষ নেওয়ার অভিযোগে আটক হয়েছেন। এছাড়া জেদ্দা ইসলামিক বন্দরে এক সৌদি ব্যবসায়ী প্রায় এক কোটি ৪০ লাখ রিয়ালের শুল্ক ফাঁকি দিতে ১৬ লাখ রিয়াল ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়ে গ্রেপ্তার হন।

কাস্টমস ছাড়াও স্বাস্থ্য, জ্বালানি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতেও দুর্নীতির চাঞ্চল্যকর প্রমাণ মিলেছে। জ্বালানি মন্ত্রণালয়ের একটি প্রকল্পে কর্মরত এক ব্যক্তি একটি প্রতিষ্ঠানকে ১৫ লাখ রিয়ালের জরিমানা থেকে বাঁচাতে দুই লাখ রিয়াল ঘুষ গ্রহণ করেন। প্রবাসীদের লেনদেন ও আমদানি করা পণ্যের ছাড়পত্রে অবৈধ পরিবর্তন আনার অভিযোগে পাসপোর্ট ও শুল্ক কর্তৃপক্ষের সাবেক ও বর্তমান কর্মকর্তাদেরও গ্রেপ্তার করা হয়েছে।

দুর্নীতি বিরোধী এই অভিযানে সরকারি বিভিন্ন পর্যায়ের আরও বেশ কয়েকজন অসাধু কর্মী ধরা পড়েছেন। এদের মধ্যে পৌরসভা, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা খাতের কর্মীরা রয়েছেন, যারা টাকার বিনিময়ে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে বিভিন্ন ছাড়পত্র দিয়েছেন। এমনকি ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স ও মেডিকেল রিপোর্ট তৈরি করে দেওয়া, ভুয়া সনদে প্রবাসীদের স্পনসরশিপ বদলানো এবং মন্ত্রণালয়ের গুদাম থেকে কম্পিউটার চুরির মতো গুরুতর অপরাধও প্রকাশ্যে এসেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate