Long Popup (2)
সর্বশেষ

সৌদির মরুভূমিতে প্রবাসীকে কফিলের মারধর

Untitled 1.pnggdeProbashircityWebPopupUpdate

সৌদির দারমা এলাকায় অসহায় প্রবাসীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ার পর তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, মরুভূমিতে এক কফিল লাঠি দিয়ে অপর এক ব্যক্তিকে বেধড়ক মারধর করছেন। হামলার শিকার ওই ব্যক্তি দৃশ্যতই দুর্বল এবং অসহায় একজন প্রবাসী রাখাল। এই নিষ্ঠুর আচরণের দৃশ্যটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে।

পরে বিষয়টি রিয়াদ পুলিশের নজরে আসে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। রিয়াদ পুলিশ জানিয়েছে, ভিডিওতে মারধর করতে দেখা যাওয়া অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। অর্থ্যাৎ ভিডিওটি বেশ কিছুদিন আগের এবং নতুন করে ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অনেকে মন্তব্য করেছেন যে, একজন দুর্বল ও অসহায় প্রবাসীর ওপর এমন পাশবিক নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে যারা মরুভূমিতে কঠোর পরিশ্রম করে জীবনযাপন করেন, তাদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার জোরালো দাবি উঠেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate