সর্বশেষ

তীব্র গরমে দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি আরব

SAUDI 20260122Web Popup (3)

প্রচন্ড গরম থেকে শ্রমিকদের সুরক্ষা দিতে দুপুরে সরাসরি সূর্যের আলোর নিচে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৫ জুন থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত টানা তিন মাস কার্যকর থাকবে। এই সময়ে প্রতিদিন দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত খোলা আকাশের নিচে কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। বেসরকারি খাতের সব প্রতিষ্ঠানের জন্য এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে।

Saudi worker

জাতীয় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য কাউন্সিলের সঙ্গে যৌথ উদ্যোগে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। মূলত কর্মীদের স্বাস্থ্য রক্ষা এবং তীব্র গরমের কারণে তৈরি হওয়া পেশাগত ঝুঁকি কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় বিগত বছরগুলোতে এই নিষেধাজ্ঞার বেশ ইতিবাচক ফল পাওয়া গেছে। এমনকি গত বছর, অর্থাৎ ২০২৫ সালেও দেশটিতে এই নিয়ম মেনে চলার হার ছিল প্রায় ৯৪ শতাংশ।

নিষেধাজ্ঞা চলাকালে কর্মীদের সার্বিক সুরক্ষায় নিয়োগকর্তাদের প্রতি বেশ কিছু জরুরি নির্দেশনাও দিয়েছে সৌদি সরকার। কর্মক্ষেত্রে পর্যাপ্ত খাবার পানি, উপযুক্ত বিশ্রামের জায়গা ও ছায়াযুক্ত স্থানের ব্যবস্থা করার পাশাপাশি কর্মীদের প্রয়োজনীয় সুরক্ষামূলক সরঞ্জাম সরবরাহ করতে বলা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত গরম বা হিট স্ট্রোকের ঝুঁকি ও তা প্রতিরোধের উপায় সম্পর্কে কর্মীদের সচেতন করা এবং তীব্র গরমের সময় তাঁদের শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখতেও নিয়োগকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup