Long Popup (2)
সর্বশেষ

সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু

New islamic yearProbashircityWebPopupUpdate

সৌদি আরবে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আজ মঙ্গলবার (১৬ জুন) থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরু হলো নতুন ইসলামি বর্ষ। গতকাল সোমবার রাতে সৌদি আরবের সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার এই ঘোষণা দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সুপ্রিম কোর্টের চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, আগামী ২৫ জুন (বৃহস্পতিবার) সৌদি আরবে পবিত্র আশুরা বা ১০ মহররম পালিত হবে। ইসলামি ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ এই দিনে ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা রাখাসহ বিশেষ ইবাদত বন্দেগিতে মশগুল থাকেন।

সোমবার সন্ধ্যায় দেশটির বিভিন্ন প্রান্ত থেকে মহররম মাসের নতুন চাঁদ দেখার খবর সুপ্রিম কোর্টের কাছে পৌঁছায়। সুপ্রিম কোর্ট জানায়, ১৪৪৭ হিজরির ২৯ জিলহজ অর্থাৎ ১৫ জুন সন্ধ্যায় চাঁদ দেখার যেসব তথ্য ও সাক্ষ্য বিভিন্ন অঞ্চলের আদালত থেকে পাঠানো হয়েছিল, তা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়। যাচাই-বাছাই শেষে চাঁদ দেখার বিষয়টি শতভাগ নিশ্চিত হওয়ার পরই সুপ্রিম কোর্টের কমিটি আজ মঙ্গলবার থেকে পবিত্র মহররম মাস শুরুর চূড়ান্ত ঘোষণা দেয়।

নতুন ইসলামি বর্ষের এই বরকতময় মুহূর্তে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়। একই সঙ্গে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মুসলিম উম্মাহর অবিচল ঐক্য, সংহতি ও সার্বিক সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate