Long Popup (2)
সর্বশেষ

ড্রোন দিয়ে জরুরি ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে হাজিদের

E3ce6893 7290 4769 87c1 4b28b7f34813ProbashircityWebPopupUpdate

পবিত্র মক্কায় এবার হাজিদের দ্রুত চিকিৎসা সেবা দিতে প্রথমবারের মতো ড্রোনের মাধ্যমে ওষুধ ও জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।

বিশ্বজুড়ে লাখ লাখ মুসলিমের সমাগমে মুখরিত মক্কার পবিত্র স্থানগুলোতে সীমিত পরিসরে এই ড্রোন ড্রাইভ পরিচালনার দায়িত্ব পেয়েছে ‘টেরা ড্রোন অ্যারাবিয়া’। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আল্লাহর মেহমানদের সেবা নিশ্চিত করতেই সৌদি সরকারের এই যুগান্তকারী পদক্ষেপ।

হজের মতো বিশাল জনসমাগমে সড়কপথে অনেক সময় যানজট বা ভিড়ের কারণে জরুরি চিকিৎসা সামগ্রী পৌঁছাতে বেগ পেতে হয়। এই জটিলতা এড়াতেই আকাশপথকে বেছে নিয়েছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক গুণগত মান বজায় রেখে এই ড্রোন সেবা চালু করা হচ্ছে। এর ফলে যেকোনো জরুরি পরিস্থিতিতে অত্যন্ত দ্রুততার সাথে ওষুধ বা লজিস্টিক সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

হুট করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত বছরের হজ মৌসুমে পবিত্র স্থানগুলোতে সফলভাবে ড্রোনের পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয়েছিল। সেই সফলতার ওপর ভিত্তি করেই এবার আনুষ্ঠানিকভাবে এই বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক পারমিট দেওয়া হলো। এভিয়েশন সেক্টরে এমন উদ্যোগ হজের ইতিহাসে এবারই প্রথম।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate