Long Popup (2)
সর্বশেষ

সৌদি পৌঁঁছেও হজ করা হলো না ২৮ বাংলাদেশির, মর্মান্তিক মৃত্যু

1779684711 a992f07d19721dbf74df68c1ed4e7c56ProbashircityWebPopupUpdate

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত মোট ২৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ইন্তেকাল করা এসব হজযাত্রীর মধ্যে ১৯ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন। মৃতদের মধ্যে মক্কায় ১৯ জন এবং মদিনায় ৯ জন শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

সোমবার (২৫ মে) এয়ারলাইনস, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ক্যাব) ও বাংলাদেশ হজ অফিসের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, এ বছর এখন পর্যন্ত মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী ও ব্যবস্থাপনা সদস্য নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন পুণ্যার্থী দেশটিতে গেছেন। এছাড়া হজ এজেন্সি, হাব প্রতিনিধি ও বিভিন্ন টিমের ব্যবস্থাপনা সদস্য হিসেবে রয়েছেন আরও ৭৭৪ জন।

বাংলাদেশি পুণ্যার্থীদের সৌদি আরবে পৌঁছে দিতে এবার মোট ২০১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৯৮টি ফ্লাইটের মাধ্যমে ৩৮ হাজার ৭০২ জন, সৌদি এয়ারলাইনস ৭৩টি ফ্লাইটের মাধ্যমে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৩০টি ফ্লাইটের মাধ্যমে ১২ হাজার ১৫৭ জন হজযাত্রী পরিবহন করেছে।

উল্লেখ্য, চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে। এর আগে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয়ে গত ২১ মে শেষ ফ্লাইটের মাধ্যমে তা সম্পন্ন হয়। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে পুণ্যার্থীদের ফিরতি ফ্লাইট শুরু হবে, যা একটানা ৩০ জুন পর্যন্ত চলবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate