পবিত্র হজের ইতিহাসে এবার এক বিরল ও আবেগঘন মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে মুসলিম বিশ্ব। আরাফার ময়দানে অবস্থিত মসজিদে নামিরায় পবিত্র হজের ঐতিহাসিক খুতবা দিচ্ছেন বিশ্বজুড়ে সমাদৃত প্রবীণ আলেম শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি। এর ঠিক পরের দিন, পবিত্র ঈদুল আজহার সকালে মদিনার মসজিদে নববীতে ঈদের খুতবা দেবেন তাঁরই সুযোগ্য সন্তান শায়খ আহমাদ আল-হুজাইফি
। বাবা ও ছেলের এমন সম্মানজনক দায়িত্ব প্রাপ্তির খবরটি ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে মসজিদে নববীর ইমাম ও খতিবের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন প্রবীণ ব্যক্তিত্ব শায়খ আলী আল-হুজাইফি। তাঁর ধীরস্থির ও সুমধুর কোরআন তিলাওয়াত বিশ্বের অগণিত মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে আছে। ৯ জিলহজ আরাফার ময়দানে সমবেত লাখো হাজির উদ্দেশে তিনি খুতবা প্রদান করে জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করছেন।
আরও
অন্যদিকে, পিতার যোগ্য উত্তরসূরি হিসেবে শায়খ আহমাদ আল-হুজাইফিও ইতিমধ্যেই নিজের পাণ্ডিত্য দিয়ে স্বতন্ত্র পরিচিতি লাভ করেছেন। ১০ জিলহজ পবিত্র ঈদুল আজহার দিন তিনি মসজিদে নববীতে ঈদের জামাতে ইমামতি করবেন এবং মুসল্লিদের উদ্দেশে খুতবা পেশ করবেন। মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে প্রায় একই সময়ে পিতা ও পুত্রের এই নেতৃত্ব কেবল একটি পরিবারের জন্যই অনন্য সম্মান নয়, বরং এটি ইসলামী শিক্ষায় বংশপরম্পরায় জ্ঞান ও সেবার ধারাবাহিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।







![]jh](https://probashtime.net/wp-content/uploads/2026/05/jh.webp)

