Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে গোপনে নজরদারি করে প্রবাসীদের ধরছে পুলিশ!

10548fd5 9f8a 44c3 a898 5ad2318bc47dProbashircityWebPopupUpdate

সৌদিতে এখন কেবল সাধারণ অভিযান নয়, বরং ড্রোন দিয়ে নজরদারি এবং গোপনে অনুসরণ করে অবৈধ প্রবাসীদের আস্তানা ও অবস্থান শনাক্ত করছে পুলিশ। সম্প্রতি মক্কায় পৃথক দুটি অভিযানে হজের নিয়ম লঙ্ঘন ও প্রতারণার অভিযোগে ছয়জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদির জননিরাপত্তা অধিদপ্তরের প্রকাশিত ভিডিওতে শ্বাসরুদ্ধকর অভিযানের দৃশ্য দেখা গেছে।

প্রথম অভিযানটি চালানো হয় মক্কার উপকণ্ঠে একটি দুর্গম পাহাড়ি ও মরু অঞ্চলে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ড্রোন ক্যামেরার সাহায্যে ওপর থেকে বিস্তীর্ণ এলাকার ওপর নজরদারি চালানো হচ্ছে এবং কয়েকজনের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পুলিশ। মূলত দুর্গম পথ দিয়ে হেঁটে গোপনে মক্কায় প্রবেশের চেষ্টা করছিলেন ওই ব্যক্তিরা। আকাশপথে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর টহল পুলিশের কয়েকটি গাড়ি সেখানে উপস্থিত হয় এবং তাদের হাতেনাতে ধরে ফেলে। প্রশাসন জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই পাঁচজনই আফগানিস্তানের নাগরিক।

অন্যদিকে মক্কা শহরের ভেতরে রাতের অন্ধকারে চালানো হয় আরেকটি সুপরিকল্পিত অভিযান। সেখানেও আগে থেকে গোপনে নজরদারি ও অনুসরণ করে এক ইন্দোনেশীয় প্রবাসীকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভুয়া ও বিভ্রান্তিকর হজের বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। পুলিশ তার আস্তানায় হানা দিয়ে বিপুল পরিমাণ জাল হজের কার্ড এবং এগুলো তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ, স্ক্যানার ও টাকা গোনার মেশিন জব্দ করে। সাধারণ হাজিদের বোকা বানিয়ে টাকা হাতিয়ে নেওয়াই ছিল এই প্রতারণা চক্রের মূল লক্ষ্য।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate