সর্বশেষ

সৌদিতে এক লাখ রিয়াল জরিমানার নতুন আইন

Saudi police checking permits upon entry into makkah 2025 800x500Probashir city Popup 19 03

অনুমতি ছাড়া অবৈধভাবে হজ পালন এবং ভিজিট ভিসায় গিয়ে হজ পালনে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে সৌদি আরব। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। মঙ্গলবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই শাস্তির বিধান ঘোষণা করে। আগামী ১৮ এপ্রিল বা ১ জিলকদ থেকে ১৪ জিলহজ পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

নতুন এই বিধিমালা অনুযায়ী, অনুমতি ছাড়া হজ পালন বা এর চেষ্টা করলে এবং নির্দিষ্ট এই সময়ে ভিজিট ভিসা নিয়ে মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশ বা অবস্থানের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার রিয়াল জরিমানা গুনতে হবে। অন্যদিকে, অবৈধভাবে হজ করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য ভিজিট ভিসার আবেদন, পরিবহন, হোটেল বা যেকোনো বাসস্থানে আশ্রয় দেওয়া বা লুকিয়ে রাখতে সহায়তা করলে সহায়তাকারীকে এক লাখ রিয়াল জরিমানা করা হবে। যতজন ব্যক্তিকে এই বেআইনি কাজে সহায়তা করা হবে, জরিমানার অঙ্কও সেই অনুপাতে বেড়ে যাবে।

জরিমানার পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। অনুমতি ছাড়া হজ পালনের উদ্দেশ্যে মক্কায় অনুপ্রবেশকারী প্রবাসী বা ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। একই সঙ্গে আগামী ১০ বছরের জন্য সৌদি আরবে তাদের প্রবেশ নিষিদ্ধ করা হবে। এছাড়া, অবৈধ হজযাত্রীদের পরিবহনের কাজে কোনো যানবাহন ব্যবহার করা হলে তা বাজেয়াপ্ত করার জন্য সংশ্লিষ্ট আদালতের কাছে আবেদন করা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03