আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত পবিত্র মক্কাসহ সৌদি আরবের বেশির ভাগ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ এনসিএম। বৃষ্টিপাতের সম্ভাব্য অঞ্চলের মধ্যে রয়েছে আসির, জাজান, নাজরান, আল-বাহা, মক্কা, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ, কাসিম এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত।
বৈরী আবহাওয়ার কারণে বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থান করার এবং বন্যাপ্রবণ এলাকা ও উপত্যকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে এসব জায়গায় সাঁতার কাটা থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে।

আরও
পূর্বাভাস অনুযায়ী, মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং শক্তিশালী বাতাসের সৃষ্টি হতে পারে। এর ফলে ধূলিঝড় এবং দৃষ্টিসীমা কমে আসতে পারে। রিয়াদ অঞ্চলেও প্রায় একই ধরনের বৈরী আবহাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া আসির, জাজান, নাজরান, আল-বাহা ও পূর্বাঞ্চলীয় প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কাসিম, উত্তরাঞ্চলীয় সীমান্ত ও মদিনায় হালকা বৃষ্টিপাত হতে পারে।










