মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের ওপর দিয়ে এবার ধেয়ে আসছে নতুন এক প্রাকৃতিক বিপদ। আসন্ন গ্রীষ্মকালে দেশটির বেশিরভাগ অঞ্চলেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে উদ্বেগজনক হারে বাড়বে বলে সতর্কতা জারি করেছে সৌদি আবহাওয়া বিষয়ক জাতীয় কেন্দ্র -এনসিএম। জুন, জুলাই ও আগস্ট—এই তিন মাসজুড়ে তীব্র গরমের মুখে পড়তে যাচ্ছেন বাসিন্দারা।
এনসিএমের মুখপাত্র হুসেইন আল-কাহতানি এই নতুন বিপদের মাত্রা সম্পর্কে জানিয়েছেন, গত গ্রীষ্মের তুলনায় এবার পশ্চিমাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাংশের কিছু এলাকায় তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। তবে অন্যান্য অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির হার এর চেয়ে কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও
তীব্র গরমের এই পূর্বাভাস থাকলেও এবার আগেভাগেই গ্রীষ্মকাল শুরু হওয়ার কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে আবহাওয়া দপ্তর। জলবায়ু মডেলের সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী, বর্তমান আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক ঋতুভিত্তিক গড়ের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। এমনকি এপ্রিল মাসের শেষের দিক থেকে টানা দুই সপ্তাহ তাপমাত্রা গড়ের চেয়ে কম থাকবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এরপর ধীরে ধীরে তা স্বাভাবিক মাত্রার কাছাকাছি পৌঁছাবে।








![]](https://probashtime.net/wp-content/uploads/2026/04/unnamed-file-1.webp)
