সর্বশেষ

মধ্যপ্রাচ্য প্রবাসীরা দেশে আসবেন সরকারি খরচে!

22 2 copyProbashircityWebPopupUpdate

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের সম্পূর্ণ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে যুদ্ধ পরিস্থিতির কারণে কাজ হারিয়ে দেশে ফিরতে বাধ্য হওয়া প্রবাসীদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থাও সরকার করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। আজ বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছানোর পর তাঁর পরিবারের কাছে হস্তান্তরের সময় সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী সংঘাতে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে ইতিমধ্যে পাঁচজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে এবং একজনের দাফন পরিবারের সম্মতিতে মধ্যপ্রাচ্যেই সম্পন্ন করা হয়েছে। সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বিপদে পড়া প্রবাসীদের সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে আজ সকালে আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ ঢাকায় এসে পৌঁছায়। আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১ এপ্রিল ভোরে আমিরাতের ফুজাইরাহ প্রদেশের দিব্বা এলাকায় মর্মান্তিক এই ঘটনার শিকার হন তিনি। ইরান থেকে ধেয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র আকাশে প্রতিহত করা হলে এর ভারী ধ্বংসাবশেষ নিচে থাকা শাহ আলমের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আজ বিমানবন্দরে মরদেহ হস্তান্তরের সময় সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে দাফনকাজের জন্য ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আরও দেখুন

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate