সর্বশেষ

ইরানের হামলায় জ্বলছে সৌদির পেট্রোক্যামিকেল প্ল্যান্ট

C9765e3e 3d4a 4cf9 9b90 52e7f4cf9a8dProbashir city Popup 19 03

সৌদি আরবের জুবাইল শিল্পনগরীর একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা চালিয়েছে ইরান। মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে এর ফলে ওই প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির দেওয়া তথ্যমতে, আক্রান্ত এই প্ল্যান্টটি জুবাইলের বিশাল বাণিজ্যিক এলাকার মধ্যে অবস্থিত।

সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (সাবিক) একটি সূত্র নিশ্চিত করেছে যে জুবাইলের ওই প্ল্যান্টে হামলার পরপরই বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং মুহূর্তের মধ্যেই সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্যিক শহর জুবাইল সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত। এই শহরটি মূলত লোহা, গ্যাস, লুব্রিকেন্ট অয়েল এবং রাসায়নিক সার উৎপাদনের প্রাণকেন্দ্র হিসেবে সুপরিচিত।

সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, এটি একটি প্রতিশোধমূলক হামলা। এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই ইরানের নিজস্ব একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা চালিয়েছিল ইসরায়েল। মূলত ইসরায়েলের সেই হামলার পাল্টা জবাব দিতেই তেহরান সৌদি আরবের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে আঘাত হেনেছে বলে মনে করা হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03