Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে আকামার টাকাও গিলে খাচ্ছে লোভী কফিলরা

24updatenewsProbashircityWebPopupUpdate

সৌদি আরবে নিয়োগকর্তা বা কফিলদের সীমাহীন প্রতারণায় চরম অনিশ্চয়তায় পড়েছেন বহু বাংলাদেশি শ্রমিক। নিয়ম অনুযায়ী কফিলদের আকামা নবায়নের কথা থাকলেও, উল্টো শ্রমিকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে তা আত্মসাৎ করছেন তাঁরা।

আকামা না থাকায় পুলিশের ধরপাকড় এড়াতে প্রায় দেড় লাখ প্রবাসী বর্তমানে বাধ্য হয়ে আত্মগোপনে বা ‘পলাতক’ জীবন কাটাচ্ছেন। অনেককে কারাগারে মানবেতর সময় পার করতে হচ্ছে, আবার অনেকেই কফিলদের নির্মম নির্যাতনের শিকার হচ্ছেন।

3 0 117899449 RTSIGQW 0 1679840890356

দেশীয় রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধেও প্রতারণার বিস্তর অভিযোগ রয়েছে। ভালো কাজের প্রলোভন দেখিয়ে ১০ থেকে ১২ লাখ টাকা নেওয়া হলেও সৌদি আরবে গিয়ে প্রতিশ্রুত কাজ ও বেতন পাচ্ছেন না এসব রেমিট্যান্স যোদ্ধা।

সংকট সমাধানে সৌদি সরকারের সঙ্গে দ্রুত দ্বিপক্ষীয় আলোচনার তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা। কফিলদের স্বেচ্ছাচারিতা বন্ধের পাশাপাশি প্রবাসীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাসে শক্তিশালী সেল গঠনের জোর দাবি জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate