সর্বশেষ

‘এখনই সৌদি ছাড়ুন’

Image 200291Probashir city Popup 19 03

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির চরম অবনতির কারণে সৌদি আরবে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দ্রুত বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফেরার জরুরি নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ রোববার (১৫ মার্চ) রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তায় এই নির্দেশনার কথা জানিয়েছে।

দূতাবাসের ওই বার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল ও অস্থিতিশীল পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ওয়াশিংটন। বর্তমান এই উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের নিরাপত্তাই এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন প্রশাসন।

1773571411 6a065b9e3ca957b04dbcf5e725aaed46

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান এই সংঘাতের মধ্যেও সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাম্মাম বিমানবন্দর চালু রয়েছে। তবে বারবার ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কারণে দেশটির আকাশসীমা মাঝেমধ্যেই বন্ধ করে দেওয়া হচ্ছে। এ জন্য ফ্লাইটের সর্বশেষ তথ্য জানতে এবং বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ উড়োজাহাজ সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের।

অন্যদিকে যেসব মার্কিন নাগরিক এই মুহূর্তে সৌদি আরব ছাড়তে পারবেন না, তাঁদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে দূতাবাস। তাঁদের যেকোনো ধরনের জনসমাগম এড়িয়ে চলা এবং নিজেদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, জীবনরক্ষাকারী ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বাড়িতে মজুত রাখারও কড়া পরামর্শ দেওয়া হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03