সর্বশেষ

সৌদি গিয়ে ভিক্ষা করছেন বাংলাদেশিরা! ৫ জন আটক

650830930 902520912606812 3429636223526061132 nCity ads Investment (1)

সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ভিক্ষাবৃত্তির অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আজ বৃহস্পতিবার এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি আরবের জননিরাপত্তা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, রিয়াদ অঞ্চলে পুলিশের নিয়মিত নিরাপত্তা টহল চলার সময় এই পাঁচ বাংলাদেশি প্রবাসীকে ভিক্ষা করার সময় আটক করা হয়। এরপর তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দেশটিতে সব ধরনের ভিক্ষাবৃত্তি নির্মূলে যে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে, এই গ্রেপ্তার তারই একটি অংশ বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

সৌদি আরবে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যেকোনো ধরনের অজুহাতে ভিক্ষা করাকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে মন্ত্রণালয় জানিয়েছে, ভিক্ষুকদের সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়া প্রতিটি নাগরিকের জাতীয় দায়িত্ব।

নতুন নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, যারা নিজেরা ভিক্ষা করবে, অন্যদের প্ররোচিত করবে অথবা যেকোনোভাবে ভিক্ষুকদের সহায়তা করবে, তাদের সবাইকে কারাদণ্ড ও জরিমানার মুখোমুখি হতে হবে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এই অপরাধের শাস্তি আরও কঠোর। সৌদি আরবে অবস্থানরত কোনো বিদেশি নাগরিক ভিক্ষাবৃত্তিতে জড়ালে, নির্ধারিত সাজা ভোগের পর তাকে নিজ দেশে ফেরত বা ডিপোর্ট করা হবে।

একই সঙ্গে ভিক্ষাবৃত্তির কোনো ঘটনা নজরে এলে তা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের জন্য ৯১১ এবং দেশের অন্যান্য অঞ্চলের জন্য ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup