সর্বশেষ

রমজানে যেসব ইবাদত করতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি

Ezgif 26717c5a78fee7 68fb7d253c24bProbashir city Popup 19 03

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে মঙ্গলবার সন্ধ্যায়। দেশটিতে আজ পবিত্র রমজানের প্রথম দিন। মুসলিম উম্মাহ ও সৌদি আরবের নেতৃবৃন্দকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল ফাওজান।

শুভেচ্ছা বার্তার পাশাপাশি তিনি এ মাসে নামাজ, যাকাত, দান-সদকা, মানুষের উপকার, কোরআন তিলাওয়াত, মাসনূন দোয়া ও আল্লাহর জিকিরে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি দুই পবিত্র মসজিদের খাদেম বাদশা সালমান এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমানকে রমজানের শুভেচ্ছা জানান। এ সময় তিনি মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, এই রমজান যেন কল্যাণ, বরকত, সম্মান ও শক্তির মাস হিসেবে আবিভূর্ত হয় এবং মুসলিম উম্মাহ যেন নিরাপত্তা, ঈমান, স্থিতিশীলতা ও সমৃদ্ধির মধ্য দিয়ে এ মাসে প্রবেশ করেন।

গ্র্যান্ড মুফতি বলেন, রোজা পালন ও তারাবিসহ রাতের ইবাদতে মুসলমানরা যেন সফলতা লাভ করেন এবং তাদের সব নেক আমল আল্লাহ তায়ালা কবুল করেন। আল্লাহর কাছে তিনি তাই কামনা করেন।

তিনি আরও আহ্বান জানান, পবিত্র এ মাসে মুসলমানরা যেন নামাজ, যাকাত, দান-সদকা, মানুষের উপকার, কোরআন তিলাওয়াত, মাসনূন দোয়া ও আল্লাহর জিকিরে বেশি মনোনিবেশ করেন। পাশাপাশি গুনাহ ও অন্যায় কাজ থেকে বিরত থাকার তাগিদ দিয়ে তিনি বলেন, রমজান তাকওয়া ও নেকির মাস। এ মাসে আল্লাহভীতিকে জীবনের প্রতিটি ক্ষেত্রে জাগ্রত রাখতে হবে।

সূত্র : সৌদি গেজেট

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03