সর্বশেষ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ জনসহ নিহত ৬ বাংলাদেশি

5a76527f f72c 4e81 83dd 36bf2a8ad1c1Probashir city Popup 19 03

পবিত্র ওমরাহ পালন শেষে ফেরার পথে সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের পাঁচ সদস্যসহ মোট ছয়জন বাংলাদেশি। নিহতদের সবার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নলচারা ব্যাপারী বাড়িতে। সৌদি আরবের জেদ্দা থেকে আভাগামী মহাসড়কে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে রয়েছেন নলচারা এলাকার বাসিন্দা মিজান, তাঁর স্ত্রী এবং তাঁদের তিন কন্যাসন্তান। একই গাড়িতে থাকা তাদের আরও একজন নিকটাত্মীয়ও ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পুরো পরিবারটি ওমরাহ হজের আনুষ্ঠানিকতা শেষ করে ফেরার পথে এই বিয়োগান্তক ঘটনার শিকার হয়।

এ ঘটনায় গাড়িতে থাকা আরও একজন আরোহী গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ বর্তমানে সৌদি আরবের স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এদিকে, এক সাথে পরিবারের সবাইকে হারিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03