সর্বশেষ

ভিসার মেয়াদ শেষ হলেই ৫০ হাজার রিয়াল জরিমানা, কঠোর হুঁশিয়ারি সৌদির

SaudiCity ads Investment (1)

সৌদি আরবের পাবলিক সিকিউরিটি বিভাগ সম্প্রতি ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানকারীদের বিষয়ে একটি কঠোর সতর্কতা জারি করেছে। নাগরিকদের পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসীদের প্রতি এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি যদি তার অধীনে আসা ভিজিট ভিসাধারীর মেয়াদের পর অবস্থান করার বিষয়টি কর্তৃপক্ষকে না জানান, তবে তাকে বড় ধরনের আইনি জটিলতায় পড়তে হবে। এই অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা এবং ছয় মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। যদি অপরাধী একজন প্রবাসী হন, তবে তাকে জেল-জরিমানা শেষে সৌদি আরব থেকে নিজ দেশে ফেরত বা ডিপোর্ট করা হতে পারে।

সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, গত রজব মাসে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে প্রায় ১৯,৫৫৯ জনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত) স্পষ্ট করে জানিয়েছে যে, অবৈধভাবে অবস্থানকারীদের আশ্রয় দেওয়া, পরিবহন সুবিধা দেওয়া বা কাজের সুযোগ করে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

কর্তৃপক্ষ সাধারণ মানুষকে এই ধরনের আইন লঙ্ঘনকারীদের বিষয়ে দ্রুত তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। আশ্বস্ত করা হয়েছে যে, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তাদের কোনো দায়ভার নিতে হবে না। মূলত দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং অবৈধ অভিবাসন রুখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup