সর্বশেষ

সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাসীর মৃত্যু

Cvoice24Probashir city Popup 19 03

ভাগ্যের চাকা ঘোরাতে ১৫ বছর আগে মরুভূমির দেশ সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের সাতকানিয়ার মোহাম্মদ জিয়াবুল হোসেন (৪৮)। হাড়ভাঙা খাটুনি খেটে পরিবারের মুখে হাসি ফুটিয়েছিলেন ঠিকই, কিন্তু সেই কর্মস্থলই যে তার শেষ বিদায়ের স্থান হবে, তা কেউ ভাবেনি। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মদিনা শহরে কাজ করা অবস্থায় হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

নিহত জিয়াবুল উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের দয়ারপাড়া এলাকার রমজান আলী সওদাগরের ছেলে। তিন সন্তানের জনক জিয়াবুল সেখানে একটি হোটেলে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ডিউটিরত অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে প্রবাসের মাটিতেই থেমে যায় তার জীবনযুদ্ধ।

দুই বছর আগে শেষবার পরিবারের সাথে সময় কাটিয়েছিলেন জিয়াবুল। তার এই আকস্মিক ও মর্মান্তিক প্রয়াণে সোনাকানিয়ায় বইছে শোকের মাতম। প্রিয়জনের মরদেহটি শেষবারের মতো দেখার জন্য এখন অধীর অপেক্ষায় প্রহর গুনছে পরিবার। বর্তমানে মরদেহ দেশে আনার আইনি প্রক্রিয়া চলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03