পণ্য ও কার্গো পরিবহনে ড্রোনের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়ার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে সৌদি আরব। দেশটির পরিবহন ও লজিস্টিক পরিষেবামন্ত্রী সালেহ বিন নাসের আল-জাসের জানিয়েছেন, বর্তমানে এ নিয়ে জোরোশোরে পরীক্ষামূলক কার্যক্রম চলছে। ড্রোন লজিস্টিকসকে রাজ্যের ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করছে সৌদি সরকার।
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইউপিএস -এর একটি শিপিং অপারেশন সেন্টার উদ্বোধনের সময় মন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, সৌদি আরব আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তাদের সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইন অবকাঠামোকে ঢেলে সাজাচ্ছে। এর মূল লক্ষ্য হলো বৈশ্বিক লজিস্টিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এবং দেশকে একটি বৈশ্বিক লজিস্টিক হাব হিসেবে প্রতিষ্ঠিত করা।
সৌদি আরব গত কয়েক বছর ধরেই স্মার্ট লজিস্টিকস ও ভবিষ্যৎমুখী পরিবহন ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে। পণ্য পরিবহনে ড্রোনের ব্যবহার শুরু হলে তা দেশটির ই-কমার্স ও ডেলিভারি সেবায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে। দুর্গম এলাকায় দ্রুত পণ্য পৌঁছানো এবং শহরাঞ্চলে যানজট এড়িয়ে ডেলিভারি নিশ্চিত করতে এই প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখবে।
আরও










