সর্বশেষ

ফেস ভেরিফিকেশন বাধ্যতামূলক করে নতুন আইন করল সৌদি

Saudi car probashiProbashircityWebPopupUpdate

সৌদি আরবে অ্যাপের মাধ্যমে গাড়ি ব্যবহারের সেবায় চালকদের পরিচয় নিশ্চিত করতে নতুন প্রযুক্তি চালুর ঘোষণা দিয়েছে দেশটির পরিবহন নিয়ন্ত্রক সংস্থা TGA। সংস্থাটি জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা, নিয়ম মেনে সেবা পরিচালনা এবং সেবার মান বাড়ানোর লক্ষ্যেই চালকদের জন্য ফেসিয়াল রিকগনিশন যাচাই বাধ্যতামূলক করা হচ্ছে।

624483981 1327406849424060 4918571945435905984 n

নতুন ব্যবস্থায় চালককে নির্দিষ্ট সময় পরপর মুখ দেখিয়ে যাচাই সম্পন্ন করতে হবে, যাতে অ্যাপে নিবন্ধিত চালকই সত্যি গাড়ি চালাচ্ছেন কি না তা নিশ্চিত করা যায়। একই সঙ্গে চালক ও গাড়ির তথ্য নথিভুক্ত রাখতে একটি অনলাইন ড্রাইভার রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম চালু করা হবে-যার মাধ্যমে প্রয়োজনীয় তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্যবস্থা চলতি বছরের শুরুর দিকেই বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এতে চালকের অ্যাকাউন্ট অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া, ভুয়া পরিচয়ে গাড়ি চালানো বা অননুমোদিত চালকের ঝুঁকি কমবে বলে মনে করছে কর্তৃপক্ষ। ফলে যাত্রীদের আস্থা বাড়বে এবং পরিবহন খাত আরও নিরাপদ হবে। এদিকে পরিবহন নিয়ন্ত্রক সংস্থা আবারও জানিয়েছে, নিয়ম অনুযায়ী অ্যাপভিত্তিক গাড়ি চালানোর কাজ সৌদি নাগরিকদের জন্যই সীমিত থাকবে। তাদের মতে, এই উদ্যোগ জননিরাপত্তা জোরদার করার বৃহত্তর পরিকল্পনার অংশ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate