সর্বশেষ

সৌদিতে বেতন না পেয়ে প্রকাশ্যে গলায় ছুরি চালালেন প্রবাসী!

UntitdProbashircityWebPopupUpdate

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোক ও উদ্বেগ তৈরি হয়েছে। ভিডিওতে এক প্রবাসী শ্রমিককে চরম মানসিক সংকটে নিজের গলায় ছুরি চালাতে দেখা যায়। পাশে থাকা আরেকজন তাকে থামানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব না হলেও, ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রবাসীরা এটি শেয়ার করে ঘটনার পেছনের করুণ বাস্তবতার কথা তুলে ধরছেন।

ফেজবুকে শেয়ার করা তথ্য অনুযায়ী, ঘটনাটি সৌদি আরবের তাবুক প্রদেশের উমলুজ এলাকায় ঘটেছে বলে দাবি করা হচ্ছে। সেখানে কর্মরত ওই প্রবাসী বাংলাদেশি দীর্ঘদিন ধরে অসহনীয় মানসিক ও আর্থিক চাপে ছিলেন। জানা যায়, তিনি প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা ঋণ করে বড় স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমান। কিন্তু বিদেশে গিয়ে প্রত্যাশিত কাজ ও আয়ের সুযোগ পাননি। অভিযোগ রয়েছে, তিন থেকে চার মাস কাজ করার পরও তিনি কোম্পানি থেকে নিয়মিত বেতন পাননি। তাই বাধ্য হয়ে তিনি এই সিদ্ধান্ত নেন।

এই ঘটনার মধ্য দিয়ে একদিকে অনিশ্চিত কাজ, একাকীত্ব ও পারিবারিক প্রত্যাশার ভার—একজন প্রবাসীকে কতটা বিপর্যস্ত করে তুলতে পারে, সেই চিত্রই সামনে এসেছে বলে অনেকেই মন্তব্য করছেন।

ছবি ও ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে আরও কয়েকজন প্রবাসী শ্রমিক হতভম্ব অবস্থায় দাঁড়িয়ে ছিলেন। তাদের শরীরি ভাষায় বোঝা যাচ্ছিল চরম অসহায়ত্ব। এ ঘটনা প্রবাসী কমিউনিটিতে একদিকে শোকের ছায়া ফেলেছে আবার একই সঙ্গে বড় একটি প্রশ্ন সামনে এনেছে- তা হলো প্রবাসীরা কেবল রেমিট্যান্স পাঠানোর যন্ত্র নন; তারাও মানুষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate