সর্বশেষ

অবৈধ প্রবাসীদের দেশ ছাড়ার আল্টিমেটাম সৌদির

More than 18,000 expatriates arrested in Saudi Arabia in one weekProbashir city Popup 19 03

সৌদি আরবে বিভিন্ন ধরণের ভিজিট ভিসায় এসে মেয়াদের অতিরিক্ত সময় অবস্থান করা ব্যক্তিদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর। জাওয়াজাত স্পষ্ট জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা দেশটিতে অবস্থান করবেন, তাদের কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে। আবাসন আইন লঙ্ঘনকারীদের জন্য সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা এবং ছয় মাসের কারাদণ্ডের বিধান রেখে এই নতুন আল্টিমেটাম দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, প্রথমবার ভিসার মেয়াদ পার করে অবস্থান করলে ১৫ হাজার রিয়াল জরিমানা করা হবে। দ্বিতীয়বার একই অপরাধের জন্য ২৫ হাজার রিয়াল জরিমানার পাশাপাশি তিন মাসের জেল খাটতে হবে। আর অপরাধের মাত্রা তৃতীয় পর্যায়ে পৌঁছালে গুণতে হবে ৫০ হাজার রিয়াল জরিমানা এবং ভোগ করতে হবে ছয় মাসের জেল। এই শাস্তি কেবল ভিজিটরদের ওপরই নয়, বরং যারা ভিসা ইস্যু করেছেন- সেই সৌদি নাগরিক বা প্রবাসী স্পন্সরদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। এছাড়া অভিবাসী কর্মীরা এই আইন অমান্য করলে তাদের জেল-জরিমানা শেষে দেশ থেকে স্থায়ীভাবে বহিষ্কার বা ডিপোর্ট করা হবে।

বর্তমানে সৌদিজুড়ে অবৈধ অভিবাসীবিরোধী ব্যাপক অভিযান বা ক্র্যাকডাউন চলছে। চলতি জানুয়ারি মাসেই কয়েক হাজার প্রবাসীকে গ্রেফতার ও বহিষ্কার করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পাসপোর্ট অধিদপ্তর সংশ্লিষ্ট সকলকে ভিসার মেয়াদ যাচাই করে সময়মতো সৌদি আরব ত্যাগের এবং যেকোনো প্রয়োজনে অনলাইনে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03