সর্বশেষ

হজযাত্রীদের জন্য সৌদি সরকারের নতুন সুখবর

নির্দেশনাCity ads Investment (1)

আসন্ন হজ মৌসুমে হজযাত্রীদের যাতায়াত আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে মক্কায় প্রথমবারের মতো পূর্ণাঙ্গ বৈদ্যুতিক বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) ব্যবস্থা চালু করেছে সৌদি সরকার। ‘মাসার বিআরটি’ নামে এই সেবাটি ২০২৬ সালের হজ মৌসুমের আগেই পুরোপুরি কার্যক্রমে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, প্রকল্পটির আওতায় চার কিলোমিটার দীর্ঘ একটি বিশেষ করিডোর তৈরি করা হয়েছে, যা হারামাইন হাই-স্পিড রেলওয়ে স্টেশনকে মসজিদুল হারামের আশপাশের কেন্দ্রীয় এলাকার সঙ্গে যুক্ত করেছে। নির্ধারিত আলাদা লেনে চলাচল করায় এই বাসগুলোকে সাধারণ যানজটে পড়তে হবে না—ফলে হজ ও রমজানের মতো ব্যস্ত সময়ে যাত্রা হবে বেশি নির্ভরযোগ্য এবং সময় সাশ্রয়ী।

মাসার বিআরটির পরিচালনায় রয়েছে ইলেক্ট্রোমিন নামের একটি প্রতিষ্ঠান। আধুনিক বহরে উচ্চক্ষমতার শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ওয়াই-ফাই, মোবাইল চার্জের ইউএসবি পোর্টসহ নানা সুবিধা রাখা হয়েছে। পাশাপাশি ‘নিলিং’ প্রযুক্তির বাস থাকায় বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম যাত্রীরা সহজে ওঠানামা করতে পারবেন বলে জানানো হয়েছে।

এ সেবায় স্মার্ট ট্রান্সপোর্ট ব্যবস্থাও যুক্ত করা হয়েছে। ডিজিটাল ডিসপ্লেতে বাসের আগমনের সময় দেখা যাবে এবং স্মার্টফোন বা টিকিট ভেন্ডিং মেশিন ব্যবহার করে টিকিট কাটার সুযোগ থাকবে। কর্তৃপক্ষের মতে, এতে যাত্রী ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে এবং চাপের সময়ে ভিড় নিয়ন্ত্রণ সহজ হবে।

সৌদি কর্মকর্তারা বলছেন, পরিবহন আধুনিকায়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ডিজেলচালিত বাসের বদলে ৪২০ কিলোওয়াট-ঘণ্টা ক্ষমতার ব্যাটারিচালিত বৈদ্যুতিক বাস ব্যবহারের ফলে দীর্ঘমেয়াদে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে মক্কায় যানজট ও বায়ুদূষণ কমিয়ে তীর্থযাত্রীদের চলাচল আরও নির্বিঘ্ন করার লক্ষ্যও রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup