সর্বশেষ

সৌদিতে ফ্ল্যাট ভাড়া নিয়ে রমরমা দেহব্যবসা, ৪ প্রবাসী নারী আটক

Prostitution rampant in Saudi Arabia for renting flatsCity ads Investment (1)

সৌদি আরবের তাবুক অঞ্চলে একটি আবাসিক ফ্ল্যাটে অভিযান চালিয়ে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৬ প্রবাসীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। তাদের মধ্যে চারজন নারী এবং দুইজন পুরুষ। সম্প্রতি সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে এই অভিযানের একটি ভিডিও প্রকাশ করলে বিষয়টি জনসম্মুখে আসে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তাবুক পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মানবপাচার বিরোধী দপ্তরের সাথে সমন্বয় করে এই বিশেষ নিরাপত্তা অভিযানটি পরিচালনা করা হয়। একটি আবাসিক ফ্ল্যাটকে আস্তানা বানিয়ে দীর্ঘদিন ধরে এসব অনৈতিক কাজ চলছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অভিযানে অভিযুক্তদের হাতেনাতে পাকড়াও করা হয় এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা না হলেও তারা সবাই প্রবাসী বলে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। অসামাজিক কার্যকলাপ বিরোধী প্রশাসনের এই অবস্থানকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে। দেশটির সামাজিক মূল্যবোধ ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup