সর্বশেষ

সুসংবাদ দিলো সৌদি আরব

Saudi flagProbashir city Popup 19 03

ওমরাহ ও হজ মৌসুমে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। মক্কার পবিত্র মসজিদুল হারামে আগত শিশুদের জন্য চালু করা হয়েছে বিশেষ পরিচয়ভিত্তিক সেফটি ব্রেসলেট, যার মাধ্যমে শিশুর প্রয়োজনীয় তথ্য ও অভিভাবকের যোগাযোগের নম্বর সংরক্ষিত থাকবে। গালফ নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৪ ডিসেম্বর) থেকে এ সেবা কার্যকর হয়েছে।

মসজিদুল হারাম ও মসজিদে নববীর ব্যবস্থাপনা সংক্রান্ত জেনারেল অথরিটি জানায়, হারামে প্রবেশের সময় শিশুদের হাতে এই পরিচয় ব্রেসলেট পরিয়ে দেওয়া হচ্ছে। ভিড়ের মধ্যে কোনো শিশু হারিয়ে গেলে বা বিচ্ছিন্ন হয়ে পড়লে দ্রুত তাকে শনাক্ত করে অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়াই এর মূল উদ্দেশ্য। কর্তৃপক্ষ বলছে, এটি বৃহত্তর নিরাপত্তা ব্যবস্থার একটি অংশ, যা জরুরি পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের দ্রুত ও দক্ষভাবে কাজ করতে সহায়তা করবে।

পরিচয় ব্রেসলেট বিতরণ করা হচ্ছে মসজিদুল হারামের নির্দিষ্ট প্রবেশপথে, বিশেষ করে কিং আবদুল আজিজ গেট এবং কিং ফাহাদ গেট (গেট নম্বর ৭৯)-এ। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা অভিভাবকের তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে নিবন্ধন সম্পন্ন করছেন।

কর্তৃপক্ষ জানায়, ওমরাহ মৌসুম ও হজের ব্যস্ত সময়গুলোতে মসজিদুল হারামে মুসল্লি ও দর্শনার্থীর সংখ্যা অনেকগুণ বৃদ্ধি পায়। এই সময়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিভাবকদের মানসিক শান্তি প্রদান করতে পরিচয় ব্রেসলেট উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশস্থলে দর্শনার্থীদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এই সেবা চালু করা হয়েছে বলে জানায় সৌদি কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03