সর্বশেষ

সৌদি আরবে ব্যাপক বৃষ্টিপাতে ভূমিধস

Saudi rainProbashircityWebPopupUpdate

সৌদি আরবের উত্তর-পূর্বাঞ্চলীয় তাবুক প্রদেশে টানা বর্ষণের পর ভূমিধসের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহতের তথ্য পাওয়া যায়নি। ভূমিধসে সড়কে বড় গর্ত সৃষ্টি হওয়ায় জরুরি সেবাদানকারী সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে ওই সড়ক বন্ধ করে দিয়েছে এবং যান চলাচল স্থগিত করা হয়েছে।

সৌদি জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, অব্যাহত ভারী বৃষ্টিপাতে মাটি দুর্বল হয়ে পড়ায় সেখানে ভূমিধস হয়েছে। সংস্থাটির বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, বর্তমানে নতুন করে ভূমিধসের আশঙ্কা নেই। বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

1765211465 c79712121555c290ca890c097ae4d6eb

এদিকে, বৈরী আবহাওয়া বিরাজ করায় স্থানীয় প্রশাসন জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। মক্কা অঞ্চলের জেদ্দা, আল কামিল, আদহাম, রাবিঘ, খুলাইস ও বাহরাহসহ বেশ কয়েকটি এলাকায় সোমবার থেকে বুধবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সৌদির ন্যাশনাল সেন্টার ফর মেটিরিওলজি (এনসিএম)। এসব এলাকায় আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ধুলিঝড়ের ঝুঁকির কথাও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে মক্কা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। সরকারি নির্দেশনা মেনে চলা ছাড়া বিকল্প নেই বলে জানিয়েছে সংস্থাটি। ইতোমধ্যে জরুরি সেবাদানকারী বাহিনী প্রস্তুত রাখা হয়েছে।

অন্যদিকে, শনিবার তাবুকের হাকল গভর্নরেটে তীব্র বজ্রঝড় আঘাত হানে। এতে আল দুররা সীমান্তচৌকি, ওয়াদি মাবরাক, আল যায়তাহ, রাস আল যায়তাহসহ বিভিন্ন শহর ও গ্রামে জনজীবনে ব্যাপক ভোগান্তি তৈরি হয়। উলু আল কুসাইর ও আলকান অঞ্চলে শিলাবৃষ্টি ও ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate