সর্বশেষ

মক্কায় আকস্মিক বন্যার পূর্বাভাস, সতর্কতা জারি

A picture taken on August 22 2023 shows lightning over Meccas clock tower in Saudi ArabiaProbashir city Popup 19 03

সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলে আগামী ছয় দিন ধরে টানা বজ্রঝড় ও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করেছে দেশটির সিভিল ডিফেন্স অধিদপ্তর। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই প্রতিকূল আবহাওয়া। শুক্রবার প্রকাশিত সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়েছে, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় ইতোমধ্যে জনসাধারণকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

সিভিল ডিফেন্স জানায়, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং প্রবল দমকা হাওয়ার আশঙ্কার কারণে জনগণকে উপত্যকা, বন্যাপ্রবণ এলাকা ও জলাশয় থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা ও বিদেশি পর্যটকদের সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সরকারি নির্দেশাবলী নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, পবিত্র মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। এতে মক্কা, জেদ্দা, তাইফ, রাবিঘ, আল-লিথসহ পার্শ্ববর্তী এলাকা আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির ঝুঁকিতে থাকবে। তীব্র দমকা হাওয়া ধুলোবালিও উড়িয়ে নিতে পারে।

এ ছাড়া মদিনা, তাবুক, আল-জউফ, উত্তর সীমান্ত অঞ্চল, হাইল, কাসিম, পূর্বাঞ্চল এবং আল-বাহায়ও একই ধরনের ঝুঁকির মুখে রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এসব এলাকায় আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ধূলিঝড় দেখা দিতে পারে।

অন্যদিকে, রিয়াদ, আসির এবং জাজান অঞ্চলে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরো আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্কতা মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে সিভিল ডিফেন্স।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03