সর্বশেষ

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী গুরুতর আহত

SaudiProbashircityWebPopupUpdate

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হারুন মিয়া নামে এক বাংলাদেশি প্রবাসী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় ৫ ডিসেম্বর বিকেল ৩টার দিকে জেদ্দার কিলো আসারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সারিফুল ইসলাম জামাল জানান, আহত হারুন মিয়া কুমিল্লার দাউদকান্দি উপজেলার দড়ি গোয়ালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। মক্কায় ওমরা পালন শেষে জেদ্দায় ফেরার পথে কাঠের ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় দ্রুত হারুন মিয়াকে জেদ্দার আল–আন্দালোসিয়া হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি জেদ্দার ৩ নম্বর সানাইয়া এলাকায় মোহাম্মদ আব্দুল ফারহাদ কোম্পানির একটি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রাইভেট কারের চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানা গেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate