Long Popup (2)
সর্বশেষ

তৃতীয় দিনেও আল সোয়াইদি পার্কে প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়

Al Suwaidi Park sees huge crowd of expatriate Bangladeshis for third dayCity

সৌদি আরবের মিনিস্ট্রি অব মিডিয়ার উদ্যোগে আয়োজিত গ্লোবাল হারমনি রিয়াদ সিজন-এর তৃতীয় দিনেও আল সোয়াইদি পার্কে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রঙিন আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা ও দেশীয় ঐতিহ্যের মহড়া—সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে জমে ওঠে প্রবাসীদের এই মিলনমেলা।

মেলার একাংশে প্রবাসীরা সাজিয়ে বসেছেন নানান বাংলাদেশি পণ্যের পসরা। পোশাক, হস্তশিল্প থেকে শুরু করে দেশীয় নানা সামগ্রী ছিল ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে। এর পাশাপাশি ছিল বিভিন্ন মুখরোচক বাংলাদেশি খাবারের স্টল, যা প্রবাসীদের ক্ষণিকের জন্য হলেও দেশীয় স্বাদে ফিরিয়ে নিয়ে যায়।

মেলার পাশাপাশি সোয়াইদি পার্কে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। বাংলাদেশি শিল্পীদের আধুনিক, ফোক এবং ডিজে পারফরম্যান্সে মেতে ওঠেন উপস্থিত দর্শনার্থীরা। সুরের ঝংকার ও আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো পার্ক, যা প্রবাসীদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়।

শুধু বাংলাদেশিরাই নয়, রিয়াদে বসবাসরত অন্যান্য দেশের প্রবাসীরাও এই বর্ণিল আয়োজনে অংশ নেন। মোট ১৪টি দেশের অংশগ্রহণে আয়োজিত রিয়াদ সিজন শুরু হয়েছে ২ নভেম্বর। বর্তমান দ্বিতীয় ধাপে চলছে বাংলাদেশ পর্ব, যা সমৃদ্ধ করছে সৌদি রাজধানীর বৈশ্বিক সাংস্কৃতিক উৎসবকে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate