সর্বশেষ

অবৈধ প্রবাসীদের সুখবর দিল সৌদি সরকার

Saudi arabia will offer lifelong residence, work and business opportunities, whatever the cost.Probashir city Popup 19 03

সৌদি আরবে বসবাসরত অবৈধ প্রবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার প্রক্রিয়া সহজ করতে নতুন ডিজিটাল উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার। ‘সেলফ-ডিপোর্টেশন প্ল্যাটফর্ম’ নামের এই আধুনিক অনলাইন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সৌদি পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত ডিজিটাল গভর্নমেন্ট ফোরাম ২০২৫-এ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্যোগের ঘোষণা দেয়। কর্তৃপক্ষ জানায়, নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধ প্রবাসীরা অনলাইনেই দেশে ফেরার জন্য আবেদন করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এতে দীর্ঘদিনের জটিল প্রশাসনিক কার্যক্রম ও সময়ক্ষেপণ কমে আসবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, প্রবাসী ও যাত্রীসেবাকে আরও আধুনিক করতে বিমানবন্দর ও স্থল সীমান্তে ‘স্মার্ট ট্র্যাক’ নামের নতুন প্রযুক্তি চালু করা হবে। এ ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা স্মার্ট ক্যামেরার সাহায্যে পরিচয় যাচাই করে পাসপোর্ট কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়াই সীমান্ত অতিক্রম করতে পারবেন।

এছাড়া ‘ডিজিটাল টুইনস’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) একটি নতুন প্রযুক্তিও চালু করা হবে, যা জনসমাগমের গতিবিধি পর্যবেক্ষণ, অপেক্ষার সময় বিশ্লেষণ এবং সেবার মান মূল্যায়নে সহায়তা করবে।

সৌদি কর্তৃপক্ষের মতে, এসব উদ্ভাবনী পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশটির ভ্রমণ ও প্রবাসী সেবা খাতে এক নতুন যুগের সূচনা হবে, যেখানে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনাই হবে কেন্দ্রবিন্দু।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03