সর্বশেষ

ইতিহাস গড়ল সৌদি আরব: বিশ্বে প্রথম রোবটের হাতে ব্রেন টিউমার সার্জারি

Saudi ai medicalProbashir city Popup 19 03

চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে (কেএফএসএইচআরসি) বিশ্বে প্রথমবারের মতো রোবটিক প্রযুক্তি ব্যবহার করে মস্তিষ্কের টিউমার সফলভাবে অপারেশন করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

এই উদ্ভাবনী প্রক্রিয়ায় রোবটিক হাত ব্যবহার করে ৬৮ বছর বয়সী একজন ব্যক্তির ৪.৫ সেন্টিমিটার ব্রেন টিউমার সফলভাবে অপসারণ করা হয়। এই অর্জন নিউরোসার্জিক্যাল চিকিৎসায় নতুন বৈশ্বিক দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রধান সার্জন ডা. হোমুদ আল-দাহাশ জানান, রোবটিক সিস্টেম ব্যতিক্রমী নির্ভুলতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করে, যা সার্জনদের উচ্চ নিরাপত্তা সহকারে কাজ করতে সাহায্য করে। এই এক ঘণ্টার সফল অস্ত্রোপচারের ফলে রোগী মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ সচেতন অবস্থায় হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পেরেছেন, যা সাধারণ পদ্ধতির চেয়ে চারগুণ দ্রুত।

হাসপাতালের সিইও ডা. মাজিদ আল-ফায়াদ এটিকে বিশ্বব্যাপী চিকিৎসার ভবিষ্যৎ গঠনে হাসপাতালের ক্রমবর্ধমান ভূমিকার প্রতিফলন বলে অভিহিত করেছেন। এর আগে প্রতিষ্ঠানটি বিশ্বের প্রথম রোবটিক হার্ট ও লিভার ট্রান্সপ্ল্যান্ট করেও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছিল।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03