সর্বশেষ

সৌদি আরবে ভবন থেকে পড়ে প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

Amardesh tarapod sorkarProbashir city Popup 19 03

সৌদি আরবের জেদ্দায় কাজ করার সময় ভবন থেকে পড়ে প্রাণ হারিয়েছেন তারাপদ সরকার (৩৩) নামের এক প্রবাসী বাংলাদেশি শ্রমিক। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের আনাইলবাড়ী (কায়েদপাড়া) গ্রামের সন্তোষ মণ্ডলের ছেলে। সোমবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডিগ্রী।

পরিবার সূত্রে জানা গেছে, জেদ্দা শহরের একটি বহুতল ভবনের বারান্দায় থাই গ্লাস স্থাপনের কাজ করছিলেন তারাপদ। হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। সহকর্মীরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চার বছর ধরে তিনি জেদ্দার একটি নির্মাণ কোম্পানিতে কর্মরত ছিলেন। সম্প্রতি দেশে এসে পরিবারের সঙ্গে দুই মাস ছুটি কাটিয়ে গত ২২ সেপ্টেম্বর পুনরায় কর্মস্থলে ফিরে যান। কিন্তু এর এক মাস না যেতেই দেশে এলো তার মৃত্যুর খবর।

তার মৃত্যুতে জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে স্বজনদের বুকেও চলছে নিদারুণ মাতম। নিহত তারাপদ সরকারের মরদেহ বর্তমানে জেদ্দার একটি হাসপাতালের হিমঘরে সংরক্ষিত আছে।

চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ দেশে আনার ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03