সর্বশেষ

হজযাত্রীদের জন্য যে ৪ টিকা বাধ্যতামূলক করল সৌদি আরব

4 vaccinations mandatoryCity ads Investment (1)

২০২৬ সালের হজযাত্রীদের জন্য নতুন স্বাস্থ্য নির্দেশনা জারি করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। জনস্বাস্থ্য সুরক্ষায় এ বছর টিকা গ্রহণ ও শারীরিক সক্ষমতা যাচাই প্রক্রিয়া আরও কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, করোনাভাইরাস, মেনিনজাইটিস, পোলিও ও ইয়েলো ফিভার — এই চারটি টিকা হজযাত্রী ও সংশ্লিষ্ট কর্মীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এই টিকাগুলোর যেকোনো একটি না নিলে হজযাত্রীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

কোভিড-১৯ টিকার ক্ষেত্রে নির্দেশনা বলছে, এটি অবশ্যই সৌদি অনুমোদিত প্রস্তুতকারকের হতে হবে এবং সর্বশেষ ডোজ ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে নেওয়া থাকতে হবে। যাত্রার অন্তত দুই সপ্তাহ আগে টিকাগ্রহণ সম্পন্ন করতে হবে। মেনিনজাইটিসের টিকা পাঁচ বছর পর্যন্ত কার্যকর, তবে সৌদি আরবে প্রবেশের অন্তত ১০ দিন আগে এটি নিতে হবে।

পোলিও ঝুঁকিপূর্ণ দেশগুলোর হজযাত্রীদের হজযাত্রার অন্তত চার সপ্তাহ আগে টিকা নিতে হবে এবং আন্তর্জাতিক টিকা সনদে এর উল্লেখ থাকতে হবে। অন্যদিকে, ইয়েলো ফিভারের টিকা ৯ মাসের বেশি বয়সী সব হজযাত্রীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি গুরুতর অসুস্থ, দীর্ঘমেয়াদি রোগে ভোগা, মানসিক বা স্নায়বিক সমস্যায় আক্রান্ত ব্যক্তি, উচ্চঝুঁকিপূর্ণ গর্ভবতী নারী ও সংক্রামক রোগীকে হজে অংশ না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

হজের সময় শারীরিক ঝুঁকি কমাতে এবং সংক্রমণ প্রতিরোধে এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা জানিয়েছে, প্রয়োজন হলে যাত্রীদের অতিরিক্ত স্বাস্থ্য মূল্যায়ন বা কোয়ারেন্টিনে রাখা হবে। পূর্ববর্তী হজ আয়োজনের অভিজ্ঞতা ও বৈশ্বিক মহামারির শিক্ষা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এই নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে, যাতে প্রত্যেক হাজি নিরাপদ ও নির্বিঘ্নে হজ পালন করতে পারেন।

https://www.youtube.com/watch?v=RajrJYKG-z8
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup