সর্বশেষ

সৌদিতে বাণিজ্যিক আইন লঙ্ঘন, নাগরিক ও প্রবাসীর ৪০ হাজার রিয়াল জরিমানা

More than 100 officials arrested in saudi arabiaCity ads Investment (1)

সৌদি আরবের আভা শহরে বাণিজ্যিক গোপনীয়তা আইন (তাসাত্তুর) লঙ্ঘনের অভিযোগে এক সৌদি নাগরিক ও এক ইয়েমেনি প্রবাসীকে মোট ৪০ হাজার সৌদি রিয়াল জরিমানা করেছে দেশটির একটি আদালত। অভিযুক্তদের নাম ও অপরাধের বিবরণ তাদের নিজেদের খরচে স্থানীয় গণমাধ্যমে প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদি বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পর্যটন ও আবাসন খাতে ওই সৌদি নাগরিক নিজের নামে ইয়েমেনি প্রবাসীকে অবৈধভাবে ব্যবসা পরিচালনার সুযোগ করে দিয়েছিলেন। বিদেশি বিনিয়োগের লাইসেন্স ছাড়া কোনো প্রবাসীর জন্য ব্যক্তিগতভাবে ব্যবসা পরিচালনা করা দেশটির আইনে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়।

আদালতের রায়ে আরও বলা হয়েছে, এই ধরনের অপরাধের ক্ষেত্রে জরিমানার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা, বাণিজ্যিক লাইসেন্স বাতিল এবং অভিযুক্ত সৌদি নাগরিককে পাঁচ বছরের জন্য একই ধরনের ব্যবসা থেকে বিরত রাখার মতো শাস্তিও দেওয়া হতে পারে। এছাড়া, অভিযুক্ত প্রবাসীকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে এবং তিনি আর কখনো কাজের জন্য দেশটিতে ফিরতে পারবেন না।

উল্লেখ্য, সৌদি আরবে বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইন অনুযায়ী, এ ধরনের অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup