সর্বশেষ

সৌদিতে ব্যাপক অভিযান, ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

Saudi policeProbashircityWebPopupUpdate

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহের বিশেষ অভিযানে ২১ হাজারেরও বেশি প্রবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২১ সেপ্টেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) এ তথ্য জানায়।

গত ১১ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী পরিচালিত এই অভিযানে মোট ২১ হাজার ৬৩৮ জন প্রবাসী গ্রেপ্তার হন। এর মধ্যে আবাসন আইন ভঙ্গের অভিযোগে ধরা পড়েছেন ১২ হাজার ৯৫৮ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভাঙার দায়ে ৪ হাজার ৫৪০ জন এবং শ্রম আইন লঙ্ঘনের কারণে আটক হয়েছেন আরও ৪ হাজার ১৪০ জন।

বিবৃতিতে আরও জানানো হয়, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে ১ হাজার ৩৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ইয়েমেনি নাগরিক ৫৪ শতাংশ, ইথিওপিয়ান ৪৫ শতাংশ এবং বাকি ১ শতাংশ অন্য দেশের। একই সময়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৩১ জনকে আটক করা হয়। এ ছাড়া আইন ভঙ্গকারীদের আশ্রয় ও সহায়তার অভিযোগে স্থানীয় ১৯ জনকেও গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

বর্তমানে ৩২ হাজারের বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে, যার মধ্যে ২৯ হাজারের বেশি পুরুষ এবং প্রায় ৩ হাজার নারী রয়েছেন। ইতোমধ্যে ১৩ হাজার ৩৭৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া আরও কয়েক হাজার প্রবাসীকে প্রত্যাবাসনের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে দেশে প্রবেশে সহায়তার দায়ে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। দেশটিতে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস, এর মধ্যে লাখ লাখ অভিবাসী শ্রমিকও রয়েছেন। নিয়মিত ধরপাকড় অভিযান চালিয়ে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সৌদি কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate