Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

Bangladeshi dies in horrific road accident in saudi arabiaProbashircityWebPopupUpdate

সৌদি আরবের আল কাসিম এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মো. আজগর আলী জনি (৩২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার লালানগর ইউনিয়নের ফকিরপাড়া এলাকার আলী আহমদের ছেলে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুর্ঘটনাটি ঘটে।

আজগরের স্বজন ফারুক আহমেদ জানান, কাজ শেষে বাসায় ফেরার পথে তাদের বহনকারী লিমুজিন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আজগর আলী জনি ও কুমিল্লার আরেক যুবক। এ সময় গাড়িতে থাকা আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি ছুটি কাটিয়ে দেশে এসে বিয়ে করেছিলেন আজগর আলী। তার ঘরে রয়েছে মাত্র তিন মাস বয়সী এক কন্যাসন্তান। হঠাৎ মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী, বাবা-মা ও স্বজনরা অকাল এই মৃত্যু মেনে নিতে পারছেন না।

আজগরের মৃত্যুতে শুধু পরিবার নয়, পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরদেহ দ্রুত দেশে এনে দাফনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate