সর্বশেষ

অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিলো সৌদি আরব

Saudi arabia gives illegal immigrants a chance to become legalCity ads Investment (1)

সৌদি আরবে কর্মক্ষেত্র থেকে পালিয়ে অবৈধ অবস্থায় থাকা প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীরা চাইলে নতুন প্রতিষ্ঠান নির্ধারণ করে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রক্রিয়া সম্পন্ন হলে কাফালা বা ট্রান্সফারের মাধ্যমে তারা বৈধ হওয়ার সুযোগ পাবেন।

বর্তমানে সৌদি আরবে প্রায় ৩২ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। এদের মধ্যে অনেকে কর্মক্ষেত্র থেকে পলাতক হয়ে হুরুবপ্রাপ্ত হওয়ায় অবৈধ অবস্থায় রয়েছেন। এবার তাদের জন্য বৈধ হওয়ার পথ উন্মুক্ত করলো দেশটির প্রশাসন।

প্রবাসীরা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলছেন, এতদিন যারা অবৈধ অবস্থায় ছিলেন, তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হলো। বৈধ পথে আসার মাধ্যমে ব্যক্তিগত সমস্যার সমাধান যেমন হবে, তেমনি বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

তবে ট্রান্সফারের খরচ সম্পর্কে কর্তৃপক্ষ জানিয়েছে, আগেভাগে কোনো তথ্য দেওয়া হবে না। আবেদন প্রক্রিয়া শুরু করার পরই কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে নির্দিষ্ট ফি সম্পর্কে জানা যাবে।

সৌদি সরকার আরও স্পষ্ট করেছে, যারা সৌদিতে আসার এক বছরের মধ্যে কফিল কর্তৃক হুরুবপ্রাপ্ত হয়েছেন, তারা এই সুযোগের আওতায় থাকবেন না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup