সৌদি আরবের পবিত্র মদিনা শহরে মসজিদে নববীর কাছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সৌদি সেনারা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়। বিস্ফোরণের শব্দ ও আলোর ঝলক পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। মসজিদে নববী প্রশাসন ঘটনাটি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভোর ৫টা ৪৩ মিনিটের দিকে মসজিদের আকাশে উজ্জ্বল একটি বস্তু বিস্ফোরিত হয়। স্থানীয় মুসল্লিরা জানান, ফজরের নামাজ শেষে তারা বিকট শব্দ শুনে বাইরে বেরিয়ে আসেন এবং কাছেই জ্বলন্ত ধ্বংসাবশেষ দেখতে পান। অনেকে ভিডিও শেয়ার করে আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, ক্ষেপণাস্ত্রটি প্রতিহত হওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে সৌদি আরব ও ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। বিশেষ করে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের পর থেকে তাদের হামলা বেড়ে যায়। ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের বেশিরভাগ সৌদি ভূখণ্ডের ওপর দিয়ে ছোড়া হয়, যা প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করে। তবে চলতি বছরের এপ্রিলে একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবে গিয়ে পড়েছিল।
আরও
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর হুতিরা লোহিত সাগর ও আশপাশের এলাকায় ইসরায়েলি স্বার্থে একাধিক হামলা চালায়। চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকর হলে এসব হামলা বন্ধ হয়। কিন্তু গত মার্চে গাজায় নতুন করে আগ্রাসন ও মানবিক সহায়তা বন্ধের প্রতিবাদে তারা আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে।
Alleged downing of Houthi missile over Medina, Saudi Arabia
The air defenses intercept projectile bound for Israel pic.twitter.com/kAzRr7z6f4
— RT (@RT_com) September 12, 2025
এই ঘটনাকে ঘিরে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ছে। বিশেষ করে মদিনার মতো পবিত্র স্থানের কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলা মুসলিম বিশ্বে উদ্বেগ সৃষ্টি করেছে।












