Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে মারা যাওয়া প্রবাসীর লাশ আনতে পরিবারের আকুতি

Family pleads to bring back body of expatriate who died in saudi arabiaProbashircityWebPopupUpdate

সৌদি আরবে মৃত্যুবরণ করা চট্টগ্রামের বোয়ালখালীর প্রবাসী আবুল মহসিনের মরদেহ দেশে ফেরত আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে শোকাহত পরিবার। মৃত মহসিন উপজেলার পোপাদিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগরের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল মহসিন সম্প্রতি অসুস্থ হয়ে সৌদি আরবের রিয়াদে জয় মাহিয়ান ডিস্ট্রিকের রস্তানুরা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গত ৫ আগস্ট তিনি মারা যান। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুই সন্তানের জনক মহসিনের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় নিজেরা মরদেহ দেশে আনার সামর্থ্য রাখে না।

এর আগে, মহসিনের বড় ভাই ওমান প্রবাসী আবুল মনসুর দেশে এসে কুরবানির ঈদ উদযাপনকালে অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই মৃত্যুবরণ করেন। পরপর দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

মৃতের ছোট ভাই কাজী এম নাসের জানান, “দুই ভাইকে হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি। মহসিনের ছোট দুই সন্তান রয়েছে। সরকারের সহযোগিতা ছাড়া মরদেহ আনা সম্ভব নয়।”

আবুল মহসিনের স্ত্রীও একই অনুরোধ জানিয়ে বলেন, “আমার দুই বছরের এক ছেলে ও আট বছরের এক মেয়ে আছে। স্বামীর মরদেহ দেশে আনার জন্য আমি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চাই।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate