সর্বশেষ

সৌদিতে যেকোনো মুহূর্তে কার্যকর হবে ৫০ জন বন্দির শিরশ্ছেদ

Saudi arabia to execute 50 prisoners at any momentWeb Popup (3)

সৌদি আরবে মাদক পাচার মামলায় দণ্ডপ্রাপ্ত অন্তত ৫০ জন বন্দির শিরশ্ছেদ যেকোনো সময় কার্যকর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট বন্দি ও তাদের স্বজনরা আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-কে বিষয়টি জানিয়েছেন। যদিও সৌদি সরকার এখনও দণ্ড কার্যকরের নির্দিষ্ট সময় ঘোষণা করেনি।

জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে অধিকাংশই আফ্রিকার হর্ন অঞ্চল—বিশেষ করে ইথিওপিয়া ও সোমালিয়ার নাগরিক। তারা বর্তমানে ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের নাজিরান কারাগারে বন্দি রয়েছেন। বন্দিরা জানিয়েছেন, তাদের জানানো হয়েছে, দণ্ড কার্যকরের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বন্দি বলেন, “আমাদের বলা হয়েছিল, ঈদুল আজহার পরেই মৃত্যুদণ্ড কার্যকর হবে। এখন আমাদের স্বজনদের বিদায় জানাতে বলা হচ্ছে।” তার মতে, এটি যে কোনো মুহূর্তে শুরু হতে পারে।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, মৃত্যুদণ্ডের তালিকায় রয়েছেন ৪৩ জন ইথিওপীয় এবং ১৩ জন সোমালীয় নাগরিক। এরই মধ্যে গত মাসে অন্তত ছয়জনের শিরশ্ছেদ কার্যকর হয়েছে বলে জানা গেছে। বাকিদের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

সৌদি আরবে মাদক সংক্রান্ত অপরাধের জন্য মৃত্যুদণ্ড একটি প্রচলিত শাস্তি। মানবাধিকার সংস্থাগুলো এই মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং দণ্ডপ্রাপ্তদের ন্যায়বিচার নিশ্চিতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup