সর্বশেষ

সৌদি আরবে ১২ হাজার প্রবাসী গ্রেপ্তার

12,000 expatriates arrested in saudi arabiaProbashircityWebPopupUpdate

সৌদি আরবে গত এক সপ্তাহে ১২ হাজার ৬৬ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (২১ জুন) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর আরব নিউজের।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ হাজার ৩৩৩ জন আবাসিক আইন লঙ্ঘন করেছেন। এছাড়া ৩ হাজার ৬০ জন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছেন এবং ১ হাজার ৬৭৩ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ২০৬ জনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে ৬৫ শতাংশ ইথিওপিয়ান, ৩২ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া দেশত্যাগের সময় ৭১ জনকে এবং পরিবহন আইন ভঙ্গের দায়ে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানায়, কেউ যদি অবৈধ অনুপ্রবেশকারীদের সহায়তা করে, আশ্রয় দেয় বা পরিবহন করে, তবে তার বিরুদ্ধে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সেই সঙ্গে জব্দ করা হতে পারে তার সম্পত্তি ও যানবাহনও।

আইন লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ জানাতে মক্কা ও রিয়াদ অঞ্চলের নাগরিকদের জন্য ৯১১ এবং অন্যান্য অঞ্চলের জন্য ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে কল করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate