Long Popup (2)
সর্বশেষ

যুদ্ধের কারণে সড়ক পথে দেশে ফিরছেন ইরানের হাজিরা

Iranian pilgrims returning home by road due to warProbashircityWebPopupUpdate

ইসরায়েল-ইরান সংঘাতের কারণে সৌদি আরবে আটকা পড়েছিলেন ইরানের হাজিরা। উত্তেজনার ফলে ইরানের আকাশসীমায় বিমান চলাচল বন্ধ করেছে দেশটি। বিকল্প হিসেবে সড়ক পথে নিজ দেশে ফিরতে শুরু করেছেন ইরানের হাজিরা। রোববার ইরানি হাজিদের প্রথম কাফেলা সৌদি আরব ত্যাগ করেছেন। তারা সৌদির উত্তরাঞ্চলের ‘জাদিদাত আরার’ নামক স্থল সীমান্ত দিয়ে ইরানে ফিরতে শুরু করেন।

ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার ফলে ইরানের আকাশসীমায় বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এই বিকল্প সড়ক পথে দেশে ফিরছেন ইরানি হাজিরা। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ইরানি হাজিদের সৌদি ত্যাগের প্রক্রিয়া বাস্তবায়নের ওপর নজরদারি করছে।

প্রায় ৭৬ হাজার ইরানি হজযাত্রীর জন্য তৈরি করা হয়েছে একটি বিশেষ পরিকল্পনা, যার আওতায় মক্কা ও মদিনা থেকে তাদের আঞ্চলিক বিমানবন্দর আরআর-এ নেওয়া হচ্ছে, সেখান থেকে তারা সড়কপথে নিজ দেশে ফিরছেন।

এই পুরো প্রক্রিয়া তদারকির জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় একটি বিশেষ অপারেশন রুম গঠন করেছে। তারা হাজিদের সার্বক্ষণিক সেবা ও সহায়তা নিশ্চিত করছে যতক্ষণ না তারা নিরাপদে সৌদি ত্যাগ করছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate