সর্বশেষ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাংলাদেশির

Bangladeshi dies in road accident in saudi arabiaProbashir city Popup 19 03

সৌদি আরবে নির্মাণ কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এক প্রবাসী বাংলাদেশি। নিহত নজরুল ইসলাম (৩০) জেলার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা। বুধবার (২১ মে) বিকেল ৫টার দিকে মক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, নজরুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রবাসে দিনরাত কঠোর পরিশ্রম করে তিনি পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতেন। প্রতিদিনের মতো বুধবারও নির্মাণকাজ শেষ করে বাসায় ফেরার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে ছুটে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নজরুলের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রবাসের মাটিতে এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লা। তিনি বলেন, নজরুলের মৃত্যুর সংবাদ তার পরিবার থেকে আমাকে জানানো হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে বিষয়টি উপজেলা প্রশাসনকেও অবহিত করা হবে।

নজরুলের মরদেহ কীভাবে দেশে আনা হবে এবং দাফনের বিষয়ে কী উদ্যোগ নেওয়া হবে তা নিয়ে প্রশাসনের সহায়তা কামনা করেছে পরিবার। প্রবাসে কর্মরত হাজারো বাংলাদেশির অনিশ্চয়তার মধ্যে নজরুলের এই মৃত্যু আবারও প্রবাসজীবনের ঝুঁকির দিকটি স্মরণ করিয়ে দিল।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03