সর্বশেষ

সৌদিতে ১৭ হাজার বাংলাদেশি গ্রেপ্তার! যা জানা গেল

17,000 bangladeshis arrested in saudi arabia! what we knowCity ads Investment (1)

গেলো সপ্তাহে সৌদি আরবে ১৭ হাজার ১৫৩ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এই তথ্যকে বিকৃত করে গ্রেপ্তার হওয়া প্রবাসীদের সকলেই বাংলাদেশি বলে অপপ্রচার চালানো হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক ভাইরাল পোস্টে বর্তমান সরকারের ব্যর্থতা দেখাতে গিয়ে দাবি করা হয়, সৌদি আরবে ১৭ হাজার বাংলাদেশি প্রবাসী গ্রেপ্তার হয়েছেন।

সৌদি প্রেজ এজেন্সির বরাতে প্রবাস টাইমের আগের একটি সংবাদেও উল্লেখ করা হয়েছে আটক ব্যক্তিদের সকলে বাংলাদেশি নন, বরং তাঁদের উল্লেখযোগ্য সংখ্যকই ইথিওপিয়ান ও ইয়েমেনি নাগরিক। সাধারণত প্রতি সপ্তাহেই গ্রেপ্তার হওয়া প্রবাসীদের সংখ্যা জানিয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিসংখ্যান প্রকাশ করে থাকে।

তবে সেখানে ইয়েমেন এবং ইথিওপিয়া ছাড়া অন্য কোনো জাতীয়তার কথা উল্লেখ থাকেনা। ফলে সোশ্যাল মিডিয়ায় আলোচিত দাবিটি পুরোপুরি অসত্য।

অনুসন্ধানে দেখা গেছে, যেসকল প্রোফাইল থেকে এসব তথ্য ছড়ানো হচ্ছে তার প্রায় সবগুলোই পতিত আওয়ামীপন্থীদের। তারা অন্তর্বর্তী সরকারের ইমেজ নষ্ট করতেই ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup