সর্বশেষ

দুনিয়া কাপানো এ কী ট্রেন আনতে যাচ্ছে সৌদি!

দুনিয়া কাপানো এ কী ট্রেন আনতে যাচ্ছে সৌদি!Probashir city Popup 19 03

বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে ‘বিলাসবহুল রেলভ্রমণ’ প্রকল্প হাতে নিয়েছে সৌদি সরকার। বুধবার এ প্রকল্পের প্রথম ট্রেন ‘ড্রিম অব ডেজার্ট’-এর নকশার উন্মোচন করা হয়।

সৌদি সরকারের রেল দপ্তর সৌদি অ্যারাবিয়া রেলওয়েজ (এসএআর) এবং ইতালির বিলাসবহুল হোটেল কোম্পানি আর্সেনালের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এ প্রকল্প। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ড্রিম অব ডেজার্ট ট্রেনটি চালু হওয়ার কথা রয়েছে । চালু হলে ‘ড্রিম অব ডেজার্ট’ হবে মধ্যপ্রাচ্যের প্রথম পাঁচ তারা ক্যাটাগরির ট্রেন।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজকে এসব তথ্য জানিয়েছেন আর্সেনালের শীর্ষ নির্বাহী পাওলা বারলেটা। কাকতালীয়ভাবে তার আগের দিন মঙ্গলবার সংক্ষিপ্ত এক সফরে সৌদির ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক শেষে ইতালি ফিরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

ড্রিম অব ডেজার্টের নকশা এবং অন্দরসজ্জা করেছেন লেবানিজ স্থপতি অ্যালিন আসমার ডি’ আম্মান। নকশায় আধুনিক নান্দনিকতা এবং সৌদির আরবের ঐতিহ্যের চমৎকার মিশেল ঘটিয়েছেন তিনি।

ট্রেনটিতে মোট ১৪টি বগি রয়েছে; আর সেসব বগিতে রয়েছে ৩৪টি বিলাসবহুল স্যুট। প্রতিটি স্যুটের যাত্রীদের জন্য রয়েছে আন্তর্জাতিক মানের এবং পেশাদার আতিথেয়তার সর্বোচ্চ পরিষেবা। বুধবারের বিবৃতিতে এসএআর ড্রিম অব ডেজার্টকে ‘চলমান ফাইভস্টার হোটেল’ বলে উল্লেখ করেছে।

সৌদি আরবের উত্তরাঞ্চলের প্রাকৃতিকভাবে খুব সুন্দর। রাজধানী রিয়াদ থেকে চালু হওয়ার পর রওনা হয়ে পুরো উত্তরাঞ্চল ভ্রমণ করবে। ড্রিম অব ডেজার্ট’ ট্রেনের জানালা দিয়ে সৌদির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন যাত্রীরা।

সৌদি আরবের পর্যটন খাতের ইতিহাসে ড্রিম অব ডেজার্ট একটি মাইলফলক। এই ট্রেন একদিকে মধ্যপ্রাচ্য অঞ্চলে রেলভিত্তিক পর্যটনকে উৎসাহিত করবে সেই সঙ্গে সৌদি আরবের সমৃদ্ধ সংস্কৃতিকে বৈশ্বিক পর্যটকদের সামনে সুন্দরভাবে তুলে ধরবে,” বলা হয়েছে এসএআরের বিবৃতিতে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03