Long Popup (2)
সর্বশেষ

ওমানে অনুপ্রবেশকালে ২৫ প্রবাসী গ্রেপ্তার

ওমানে অনুপ্রবেশকালে ২৫ প্রবাসী গ্রেপ্তারProbashircityWebPopupUpdate

অবৈধভাবে ওমানে প্রবেশের সময় ২৫ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার উত্তর আল বাতিনার কোস্টগার্ড পুলিশ তাদের গ্রেপ্তার করে। এসময় তারা যে নৌকায় করে অনুপ্রবেশ করছিলো সেটিও জব্দ করা হয়।

এক্স হ্যান্ডেলে ওমান পুলিশের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া প্রবাসীদের সকলেই এশীয় দেশগুলোর নাগরিক। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে সবধরণের অনুপ্রবেশকে ওমানের জন্য ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে অবৈধ প্রবাসী এবং তাদের নিয়োগকর্তাদের হুঁশিয়ারি দেয় ওমান পুলিশ।

সংস্থাটির রিলেশন্স এন্ড সিকিউরিটি ইনফরমেশন বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন সাইদ সালিম আল মাহরাজি জানান, এসব অনুপ্রবেশকারিরাই ওমানে অপরাধকাণ্ডের বিস্তার ঘটাচ্ছেন।

এই কর্মকর্তা বলেন, যারা নিয়ম বহির্ভুতভাবে ওমানে প্রবেশ করছেন, তাদের একমাস থেকে তিন বছর পর্যন্ত জেল এবং ১০০ থেকে ৫০০ ওমানি রিয়াল জরিমানা হতে পারে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate