Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

চার সপ্তাহের মধ্যে ওমানের ভিসা পাবেন যারা

সুখবর দিলো ওমান, যেসব ভিসা পাবেন বাংলাদেশিরাWeb Popup (3)
ওমানের ভিসা পেতে সময় লাগবে চার সপ্তাহ, বাংলাদেশিদের জন্য ভিসা নীতি শিথিল করলো ওমান।

ঢাকার ওমান দূতাবাস নিশ্চিত করেছে, ওমান কর্তৃপক্ষ বাংলাদেশের নাগরিকদের নির্দিষ্ট কয়েকটি শ্রেণির ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি ভিসা আর-

জিসিসি দেশগুলোতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভিজিট ভিসা, চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী, সব ধরনের অফিশিয়াল ভিসা এবং উচ্চ আয়ের পর্যটকদের ভিসা।

ঢাকাস্থ দূতাবাস নিষেধাজ্ঞা তুলে নেওয়া ক্যাটাগরিগুলোর জন্য ভিসার আবেদন গ্রহণ ও প্রক্রিয়া করবে। তারা ভিসা দেওয়ার জন্য রয়্যাল ওমান পুলিশের (আরওপি) সঙ্গে সমন্বয় করে কাজ করবে। আবেদনের সঙ্গে জমা দেওয়া কাগজপত্র বৈধ হলে আবেদনের ধরনভেদে এক থেকে চার সপ্তাহ সময় লাগবে ওমানের ভিসা পেতে।

ভিসা শিথিল করার এ প্রক্রিয়া মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)